২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঠাকুরগাঁওয়ে নারী ইউপি সদস্যকে ‘মারধর’

ঠাকুরগাঁও সদর উপজেলায় ইউনিয়ন পরিষদের এক নারী সদস্যকে মারধরের অভিযোগ পাওয়া গেছে।

ঠাকুরগাঁও প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2016, 04:34 PM

Updated : 20 Aug 2022, 01:31 PM

বৃহস্পতিবার উপজেলার আখানগর ইউনিয়নের ডোটপাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে রুহিয়া থানার ওসি খান মো. শাহরিয়ার জানান।

আহত লাইলি বেগম ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য। তাকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি শাহরিয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জমি নিয়ে ইউনিয়নের ডোটপাড়া গ্রামের দুলাল হোসেন ও তমিজ উদ্দীনের বিরোধ চলছে। বিরোধটি নিস্পত্তির জন্য বৃহস্পতিবার সকালে তমিজ উদ্দীনের বাড়িতে সালিশ বসে।

“সালিশে ইউপি সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সালিশ চলাকালে দুপক্ষের মধ্যে বাক-বিতণ্ডার এক পর্যায়ে তমিজ উদ্দীনের লোকজন লাইলি বেগমকে মারধর করে।”

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে বলে জানান ওসি।