২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় অস্ত্র মামলার যুবকের কারাদণ্ড

খুলনায় দুই বছর আগে দায়ের করা অস্ত্র মামলায় এক যুবককে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2016, 08:51 PM

Updated : 20 Aug 2022, 01:30 PM

মঙ্গলবার খুলনা মহানগর দায়রা জজ অরূপ কুমার গোস্বামী এ রায় ঘোষণা করেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী কামরুল ইসলাম জোয়ার্দ্দার জানান।

দণ্ডপ্রাপ্ত মো. মাসুম মোল্লা (২৮) নগরীর সোনাডাঙ্গা গোলাম মোক্তাদির সড়কের মাহবুবুর রহমানের ছেলে।তিনি জামিনে পলাতক রয়েছেন।

মামলার বরাত দিয়ে কামরুল ইসলাম বলেন, ২০১৪ সালের ২৯ ডিসেম্বর রাতে নগরীর ময়লাপোতা মোড়ের অদূরে একটি স্কুলের সামনে থেকে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিনসহ মাসুম মোল্লাকে গ্রেপ্তার করে পুলিশ।

এ ঘটনায় সদর থানার উপ-পরিদর্শক অলি মিয়া বাদী হয়ে মামলা দায়ের করেন।তদন্ত শেষে উপ-পরিদর্শক তাপস কুমার পাল ২০১৫ সালের ১৮ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করেন বলে জানান তিনি।