শাবিতে চালু হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগ
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চলতি শিক্ষাবর্ষ থেকে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নামে একটি নতুন বিভাগ চালু হচ্ছে।
সোমবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে ভর্তি কমিটির সদস্য সচিব এ এইচ এম বেলায়েত হোসেন জানান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজির (আইআইসিটি) অধীনে পরিচালিত এ বিভাগে আসন সংখ্যা হবে ৩০।
বঙ্গবন্ধুকে নিয়ে গবেষণা সেল
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গবেষণা সেল’ গঠনের নীতিগত সিদ্ধান্ত হয়েছে।
সোমবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের এক সংবাদ বিজ্ঞতিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, প্রস্তাবিত সেল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন-কর্ম বিষয়ে বাৎসরিক সেমিনার, আলোচনা, সিম্পোজিয়াম ইত্যাদির আয়োজন করবে।
‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গবেষণা সেল’ পরিচালনায় প্রয়োজনীয় সুপারিশ প্রদানের জন্য অধ্যাপক মো. কবির হোসেনের নেতৃত্বে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলে মুর্শেদ আহমদ চৌধুরী ও এস এম হাসান জাকিরুল ইসলাম।
