২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঠাকুরগাঁওয়ে ২ জামায়াত নেতা-কর্মী আটক

ঠাকুরগাঁও সদরে ‘নাশকতার আশঙ্কায়’ জামায়াতে ইসলামীর স্থানীয় দুই নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।

ঠাকুরগাঁও প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2016, 11:52 AM

Updated : 20 Aug 2022, 01:29 PM

রোববার ভোরে রায়পুর ইউনিয়ন থেকে তাদের আটক করা হয়।

এরা হলেন কাচনা গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে ও ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি শাহিরুল ইসলাম (৩৮) ও গ্রামের নবীর উদ্দীনের ছেলে জামায়াতকর্মী মনসুর আলম (৩৬)।

ঠাকুরগাঁও সদর থানার ওসি মশিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নাশকতার আশঙ্কায় অভিযান চালিয়ে ওই দুই জনকে আটক করা হয়েছে।  

তারা নাশকতার পরিকল্পনা করছিলেন বলে জানান ওসি মশিউর।