২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেরানীগঞ্জে এক রাতে ২ গৃহবধূ খুন

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে এক রাতে দুই নারী খুন হয়েছেন। এর মধ্যে একজনকে হত্যার অভিযোগে পুলিশ তার স্বামীকে আটক করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

কেরাণীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2016, 07:13 PM

Updated : 20 Aug 2022, 01:28 PM

শুক্রবার উপজেলার কোন্ডা ইউনিয়নের আলুকান্দা ও আগানগর ইউনিয়নের কদমতলী খালপাড় এলাকা থেকে দুজনের লাশ উদ্ধার করা হয়।

নিহত পারভীন আক্তার (৩০) আলুকান্দা গ্রামের কামিজ উদ্দিনের স্ত্রী এবং গার্মেন্টস কর্মী আসমা বেগম (৩৫) কদমতলী খালপাড়ের আল আমিনের স্ত্রী।

স্থানীয়দের বরাত দিয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে পারিবারিক কলহের জেড় ধরে কামিজ তার স্ত্রীর পারভিনকে পেটে শাবল দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্ত্রীকে খুন করার অভিযোগে পারভীনের স্বামী কামিজ উদ্দিনকে পুলিশ গ্রেপ্তার করেছে বলে জানান ওসি মনিরুল।

তিনি জানান, গার্মেন্ট কর্মী আসমা রাতে কাজ শেষ করে বাড়ি ফেরার পথে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি পেছন থেকে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

“স্থানীয়রাউদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎক তাকে মৃত ঘোষণা করেন।”

পুলিশ লাশ দুটির সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ দুই ঘটনায় থানায় পৃথক দুটি মামলা হয়েছে বলে এ পুলিশ কর্মকর্তা জানান।