দিনাজপুরে বাস থেকে গুলিসহ পিস্তল উদ্ধার
দিনাজপুরের হাকিমপুর উপজেলায় গুলিসহ পিস্তল উদ্ধার করেছে বিজিবি সদস্যরা।
বুধবার রাত সাড়ে ১০টায় আটাপাড়া রেলগেটে জয়পুরহাটমুখী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে এসব উদ্ধার করা হয় বলে জানান বিজিবি-৩ ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক এম আশরাফ আলী।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দিনাজপুরের হিলি থেকে ছেড়ে আসা জয়পুরহাটমুখী বাসটি আটাপাড়া রেলগেটে থামিয়ে তল্লাশি করেন বিজিবির বাসুদেবপুর সীমান্ত বিওপি ক্যাম্পের সদস্যরা।
“এ সময় বাসের সিটের ওপরে ছাদে ঝোলানো তাক থেকে জাপানে তৈরি একটি ৯এমএম পিস্তল, দুটি ম্যাগাজিন ও আট রাউন্ড গুলি উদ্ধার করা হয়।”
