২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মায় নৌ চলাচল স্বাভাবিক

বৈরী আবহাওয়ার কারণে প্রায় ২৪ ঘণ্টা বন্ধ থাকার পর পদ্মার দৌলতদিয়া-পাটুরিয়া ও শিমুলিয়া-কাওড়াকান্দি রুটে ফের সব নৌযান চলাচল শুরু হয়েছে।

রাজবাড়ী প্রতিনিধি

মুন্সীগঞ্জ ও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2016, 09:35 AM

Updated : 20 Aug 2022, 01:28 PM

বৃহস্পতিবার সকাল থেকে ফেরির পাশাপাশি লঞ্চ ও স্পিডবোট চলাচল শুরু করেছে বলে জানিয়েছে বিআইডব্লিউটিসি ।

মুন্সীগঞ্জ বিআইডব্লিউটিসির এজিএম শাহ নেওয়াজ খালিদ জানান, ২ নম্বর সতর্কতা সংকেতের কারণে বুধবার সকাল থেকে ফেরি ছাড়া সব নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছিল। বুধবার রাত ৮টা থেকে ফেরিও বন্ধ রাখা হয়।

“পদ্মা এখনও উত্তাল। তবে অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় বৃহস্পতিবার সকালে আবারও ফেরিসহ লঞ্চ ও স্পিডবোট চলাচল শুরু হয়েছে। ট্রলারসহ অন্যান্য যানও চলছে।”

দুই ঘাটে প্রায় ৩০০ যানবাহন পার হওয়ার অপেক্ষায় রয়েছে বলে জানান বিআইডব্লিউটিসি কর্মকর্তা।

মাওয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোশারফ হোসেন জানান, আবহাওয়ার উন্নতি হওয়ায় সকাল সাড়ে ৬টা থকে লঞ্চ ও স্পিডবোটসহ প্রায় সব নৌযান চলাচল শুরু করেছে। সবাইকে সতর্কতার সঙ্গে চলতে বলা হয়েছে।

দৌলতদিয়া-পাটুরিয়া রুটেও প্রায় ২৪ ঘণ্টা বন্ধ থাকার পর বৃহস্পতিবার সকালে লঞ্চ চলাচল শুরু হয়েছে।

দৌলতদিয়া লঞ্চঘাটের ব্যবস্থাপক মিলন খান বলেন, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে ফেরির পাশাপাশি লঞ্চ চলাচল শুরু করেছে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে।

এ রুটে মোট ৩২টি লঞ্চ চলাচল করছে বলে তিনি জানান।

পুরনো খবর:

পদ্মায় ফেরি ছাড়া সব বন্ধ