২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে নৌকা ডুবে নারীর মৃত্যু

নোয়াখালীর কোম্পানীগঞ্জে নৌকা ডুবে এক নারীর মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে এক কিশোরী।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2016, 07:10 PM

Updated : 11 Oct 2022, 08:37 PM

বুধবার বিকাল ৫টার দিকে উপজেলার মুছাপুর পর্যটন এলাকার ছোট ফেনী নদীতে এ ঘটনা ঘটে বলে কোম্পানীগঞ্জ থানা ওসি সৈয়দ ফজলে রাব্বি জানান।

মৃত কামরুন নেছা ফেন্সী (২৮) চর ফকিরা ইউনিয়নের বিজয় নগর গ্রামের জাহিদ হোসেনের স্ত্রী।

নিখোঁজ রাবিতা (১৩) একই এলাকার আজগর আলী দাখিল মাদ্রসার ষষ্ঠ শ্রেণির ছাত্রী।

ওসি ফজলে রাব্বি বলেন, “বিকালে একটি নৌকায় ছোট ফেনী নদীর ক্লোজারের পশ্চিম অংশে বেড়াতে যায় আজগর আলী দাখিল মাদ্রাসার শিক্ষক–শিক্ষার্থীসহ ৫০ জন লোক । অতিরিক্ত যাত্রীর কারণে নৌকাটি ডুবে যায়।

“ এ সময় বেশির ভাগ যাত্রী সাঁতরিয়ে পাড়ে উঠতে পারলেও কামরুন নেছা ও রাবিতা ডুবে যান।”

পরে স্থানীয়রা কামরুন নেছার লাশ উদ্ধার করে বলে জানান ওসি।

উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা মো. সেলিম জানান, সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত চারজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন আর দুইজন ভর্তি রয়েছেন।