২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নড়াইলে হাতবোমাসহ শিবির নেতা গ্রেপ্তার

নড়াইলে ইসলামী ছাত্রশিবিরের এক নেতাকে হাতবোমা, ও উগ্র মতবাদের বইসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নড়াইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2016, 03:26 PM

Updated : 20 Aug 2022, 01:27 PM

গ্রেপ্তার জাহিদ হাসান শিবিরের কেন্দ্রীয় কমিটির মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক ও লোহাগড়া উপজেলা ছাত্র ছাত্রশিবিরের সাবেক সভাপতি।

তিনি সদর উপজেলার বাগডাঙ্গা গ্রামের রফিক শেখের ছেলে।

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোররাতে বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে নড়াইলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. কামরুজ্জামান জানান।

তিনি বলেন, “জাহিদ এলাকায় জঙ্গিবাদী কার্যক্রম চালাচ্ছিলেন।”

এই শিবির নেতার কাছ থেকে পাঁচটি ককটেল, ৩২টি জিহাদী বই ও ১২টি সিডি জব্দ করা হয়েছে বলেও সিনিয়র সহকারী পুলিশ সুপার জানান। 

এ ঘটনায় সদর থানায় একটি মামলা করা হয়েছে।