২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে শোক দিবসের শ্রদ্ধা

বরিশালে শোক দিবসের প্রথম প্রহরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল ও মোমবাতি জ্বেলে শ্রদ্ধা জানানো হয়েছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2016, 10:38 AM

Updated : 20 Aug 2022, 01:27 PM

রাত ১২টা ১ মিনিটে বঙ্গবন্ধু উদ্যানে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগের নেতাকর্মী ও প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা।

আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে বরিশাল সদর আসনের সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ উপস্থিত ছিলেন।

প্রশাসনের কর্মকর্তাদের মধ্যে বিভাগীয় কমিশনার মো. গাউস, জেলা পরিষদ প্রশাসক খান আলতাফ হোসেন, পুলিশ কমিশনার এসএম রুহুল আমিন, ভারপ্রাপ্ত ডিআইজি আকরাম হোসেন, পুলিশ সুপার এসএম আক্তার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

একই সময় নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মহানগর আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।