শোক দিবসে গাজীপুরে আ.লীগের গরু বিতরণ
জাতীয় শোক দিবসে বিভিন্ন অনুষ্ঠানকে কেন্দ্র করে চাঁদাবাজি বন্ধ করতে মহানগরীর ৫৭টি ওয়ার্ড ও বিভিন্ন মাদ্রাসা-এতিমখানায় ১০০টি গরু বিতরণ করা হয়েছে। রোববার মহানগর আওয়ামী লীগের পক্ষে সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম আনুষ্ঠানিকভাবে ওয়ার্ড আওয়ামী লীগের নেতাদের হাতে গরুগুলো তুলে দেন।
