২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘জেএমবি’ আনোয়ারের লাশ দাফন সম্পন্ন

রাজশাহীর বাগমারায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত ‘জেএমবি নেতা’ আনোয়ারের লাশ পরিবার গ্রহণ না করায় বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2016, 08:18 PM

Updated : 11 Oct 2022, 08:35 PM

পুরনো খবর:

জেএমবি আনোয়ারের লাশ নিতে রাজি নন মা: পুলিশ
বাগমারায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত আনোয়ার ‘জেএমবি’
বাগমারায় কথিত বন্দুকযুদ্ধে যুবক নিহত

বৃহস্পতিবার বাগমারা থানার পরির্দশক আবুল কালাম আজাদ এ কথা জানান।

গত রোববার রাতে রাজশাহীর বাগমারায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে অজ্ঞাতপরিচয় এক যুবক নিহত হন। মঙ্গলবার দুপুরে ছবি দেখে ওই যুবককে আনোয়ার বলে শনাক্ত করেন তার মা শুরুজ্জান বেওয়া ও তার ১৩ বছর বয়সী মেয়ে।

আনোয়ার হোসেন ওরফে নাইম নওগাঁর মান্দা উপজেলার গণেশপুর ইউনিয়নের উত্তর পারইল গ্রামের মৃত লোকমান হোসেনের ছেলে।

আনোয়ার হোসেন জেএমবির মধ্যম সারির নেতা ছিলেন। এছাড়া তার পরিবারের সবাই জেএমবির কর্মকাণ্ডে জড়িত বলে মঙ্গলবার রাজশাহীর এসপি মোয়াজ্জেম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছিলেন।

পরির্দশক আজাদ বলেন, “আনোয়ারের মা শুরুজ্জান বেওয়া লাশ নিতে রাজি না হওয়ায় কোয়ান্টাম ফাউন্ডেশনের হস্তান্তর করা হয়।

“বৃহস্পতিবার দুপুরে ওই সংগঠন রাজশাহী মেডিকলে কলেজ হাসপাতালের হিমঘর থেকে লাশ বুঝে নেয়। পরে নগরীর বোয়ালিয়া থানার হেতেমখা কবরস্থানে তারা লাশ দাফন করেন তারা।”