জয়পুরহাটে বিচারককে হত্যার হুমকি
জয়পুরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আব্দুর রহিমকে হত্যা ও সরকারি বিভিন্ন স্থাপনায় হামলার হুমকি দেওয়া হয়েছে।
এ ঘটনায় বৃহস্পতিবার বিচারক আব্দুর রহিম একটি সাধারণ ডায়েরি করেছেন বলে জয়পুরহাট সদর থানার ওসি ফরিদ হোসেন জানান।
তিনি বলেন, হত্যা ও হামলার হুমকি সংক্রান্ত একটি চিঠি বুধবার ডাকযোগে বিচারক আব্দুর রহিম বরাবর আসে।
হাতে লেখা ওই চিঠিতে লেখা আছে, “ জয়পুরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আব্দুর রহিম, জেলার ৪০ আইনজীবীকে হত্যা, জেলা আদালত ভবন, বিজিবি ক্যাম্প, থানা ও ব্যাংকে বোমা হামলা করা হবে।”
এর আগে গত ১৪ জুলাই ডাকযোগে একই ধরনের হুমকি দিয়ে চিঠি দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন ওসি ফরিদ।
