২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দৌলতদিয়ায় একটি ঘাট চালু

পদ্মায় তীব্র স্রোতের কারণে রাজবাড়ীর দৌলতদিয়ায় তিনটি ফেরিঘাট ছয় দিন বন্ধ থাকার পর একটি চালু হয়েছে। তবে যান চলাচল স্বাভাবিক হয়নি।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2016, 12:02 PM

Updated : 12 Apr 2022, 02:38 AM

বুধবার ঘাটটি চালু হওয়ায় এখন মোট দুটি ঘাট দিয়ে কেবল ছোট ছোট যানবাহন পার করা হচ্ছে বলে জানান বিআইডব্লিউটিএর দৌলতদিয়া ঘাটের কারিগরি বিভাগের সহকারী কর্মকর্তা শহিদুল ইসলাম।

গত ২৭ জুলাই ৪ নম্বর, শনিবার রাতে ১ ও রোববার সকালে ২ নম্বর ফেরিঘাট বন্ধ হয়ে যায়। এ সময় শুধু ৩ নম্বর ঘাট দিয়ে যান পার করা হয়।

বিআইডব্লিউটিএ কর্মকর্তা শহিদুল বলেন, কেবল ২ ও ৩ নম্বর ঘাট দিয়ে ছয়টি ছোট ফেরির সাহায্যে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে কেবল ছোট যানগুলো পার করা হচ্ছে। বড় কোনো যান পারাপার শুরু হয়নি।

“দুটি ঘাট ঠিক থাকলেও তীব্র স্রোতের কারণে বড় ফেরি চালু করা যাচ্ছে না। তবে ৪ নম্বর ঘাট সংস্কারের কাজ চলছে দ্রুত। বৃহস্পতিবার বিকাল নাগাদ চালু হতে পারে।”

তিনি বলেন, ১ নম্বর ঘাটের সামনে বিশাল এলাকায় ঘূর্ণায়মান স্রোত ও ভাঙন থাকায় সেখানে সংস্কারের কাজ করা যাচ্ছে না। ঘূর্ণায়মান স্রোত না কমলে কাজ করা সম্ভব হবে না।