২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

উখিয়ায় ইয়াবাসহ পিকআপ চালক ও সহকারী আটক

কক্সবাজারের উখিয়ায় ১০ হাজার ইয়াবাসহ এক পিকআপ ভ্যান চালক ও  তার সহকারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2016, 03:37 PM

Updated : 20 Aug 2022, 01:24 PM

সোমবার কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়া ডিগ্রি কলেজ এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গোয়েন্দা শাখার সহকারী পরিচালক মো. জিল্লুর রহমান।

আটক চালক আব্দুর রশিদ (২৮) ও তার সহকারী মোহাম্মদ মানিকের (২৪) বাড়ি দিনাজপুরে।

এসময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত পিকআপটিও জব্দ করা হয় বলে জানান তিনি।

জিল্লুর বলেন, এরা মালামাল নিয়ে দিনাজপুর থেকে টেকনাফ গিয়েছিল। পরে টেকনাফ থেকে খালি গাড়ি নিয়ে দিনাজপুর যাচ্ছিল।

“গোপন খবরে উখিয়া ডিগ্রি কলেজ এলাকায় গাড়িটি থামিয়ে তল্লাশির সময় চালকের পিছনে সিটে বিশেষ কৌশলে রাখা পলিথিন মোড়ানো একটি প্যাকেট পাওয়া যায়। পরে ওই প্যাকেট থেকে ১০ হাজার ইয়াবা পাওয়া গেছে।”