অন্য নামে ‘পিস স্কুল’ চালু, আটক ৩
সরকারি নির্দেশ অমান্য করে অন্য নামের আড়ালে পিস স্কুল চালু রাখার অভিযোগে গাজীপুরে দুই নারীসহ তিন জনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার বিকালে গাজীপুর সিটি করপোরেশনের বরুদা এলাকায় ওই স্কুল ভবন থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন পিস স্কুলের প্রধান শিক্ষক বাদল আহমেদের স্ত্রী ও প্রতিষ্ঠানটির পরিচালক দীলরুবা আহামেদ, সহকারী শিক্ষক আরিফা বেগম ও আক্তার হোসেন।
‘গাজীপুরের পিস স্কুল এখন নূরজাহার স্কুল অ্যান্ড কলেজ’ শিরোনামে বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম সংবাদ প্রকাশ করেছে।
“পীস একাডেমীর প্রধান ফটক থেকে সাইবোর্ড সরিয়ে ফেলা হয়েছে এবং এর সামীনা প্রাচীর থেকে সাদা রং দিয়ে পীস লেখাটি মুছে ফেলেছে কর্তৃপক্ষ।”
নতুন নামে স্কুলটি চালু হলেও শিক্ষার্থীদের পোশাক ও ব্যাজ আগের মতোই রয়েছে বলে তিনি জানান।
ওসি বলেন, সরকারের নির্দেশ না মেনে স্কুল বন্ধ না করে নতুন নামে চালু করার অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য তাদের আটক করা হয়েছে।
গুলশান ও শোলাকিয়ার জঙ্গি হামলায় অংশ নেওয়া কয়েকজন জঙ্গি পিস টিভির বক্তা জাকির নায়েকের বক্তৃতায় উদ্বুদ্ধ হওয়ার বিষয়টি জানার পর বাংলাদেশে পিস টিভি সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়। পরে পিস স্কুলগুলোর কার্যক্রমও বন্ধের নির্দেশ দেয় সরকার। ইতোমধ্যে দেশের বিভিন্ন স্থানে বেশকিছু পিস স্কুল বন্ধ হয়ে গেছে।
