২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ঝুটের গুদামে আগুন

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়িতে দুটি ঝুটের গুদাম আগুনে পুড়ে গেছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2016, 10:02 AM

Updated : 20 Aug 2022, 01:22 PM

বুধবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে বলে জানান গাজীপুর ফায়ার সার্ভিস স্টেশনের উপ-সহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই এলাকার রাজ্জাজের ঝুটের গুদামে হঠাৎ আগুন লেগে পরে পাশে শরীফের ঝুটের গুদামেও ছড়িয়ে পড়ে।

“প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করায় আগুন ছড়িয়ে পাশের বারেকের বাড়িরও বেশ কিছু কক্ষ পুড়ে যায়। পরে জয়দেবপুর ও কালিয়াকৈর ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট গিয়ে রাত পৌনে ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।”

তিনি বলেন, সিগারেট থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুনে কেউ হতাহত হয়নি।  ক্ষয়ক্ষতির পরিমাণ যাচাই করা হচ্ছে।