২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তৃতীয় দিনেও অচল সুন্দরবন টেক্সটাইল

মজুরি বৃদ্ধির দাবিতে সাতক্ষীরার সুন্দরবন টেক্সটাইল মিল শ্রমিকদের ধর্মঘট তৃতীয় দিনও অব্যাহত রয়েছে। অচল হয়ে পড়েছে মিলের কার্যক্রম।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2016, 09:21 PM

Updated : 20 Aug 2022, 01:21 PM

কাজে যোগ না দিয়ে বুধবার সকালে মিলের প্রধান ফটকে অবস্থান নেন শ্রমিকরা। পরে তারা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।

দৈনিক মজুরি ১২০ টাকা থেকে বাড়িয়ে ৩০০ টাকা করার দাবিতে এ মিলের সাড়ে তিনশ শ্রমিক সোমবার থেকে অনির্দিষ্টিকালের জন্য কাজ বন্ধ করে আন্দোলনে নেমেছেন।

আন্দোলনকারী শ্রমিকদের সংগঠক মনিরুল ইসলাম বলেন, গত দুই দিনের মতো কাজে যোগ না দিয়ে বুধবার সকালেও মিলের প্রধান ফটকে অবস্থান নেয় সাড়ে তিনশ শ্রমিক। পরে সাতক্ষীরা-খুলনা মহাসড়কে বিক্ষোভ মিছিল ও মিল গেইটে সমাবেশ করেন তারা।

মিল গেইটের সমাবেশে বক্তারা বলেন, শ্রমিকরা আন্দোলন করতে গিয়ে প্রতিদিনের ন্যূনতম মজুরি থেকেও বঞ্চিত হচ্ছেন। তারপরও আন্দোলন চালিয়ে যেতে হচ্ছে।

বিষয়টির সমাধানে সরকারের হস্তক্ষেপ কামনা করেন তারা।

সমাবেশে বক্তব্য রাখেন, শ্রমিক নেতা রেক্সনা খাতুন, মনিরুল ইসলাম, জাকির হোসেন, আনোয়ারা বেগম, ফারুক হোসেন, গুরুপদ সরকার, তৌফিকুল ইসলাম, পবিত্র মণ্ডল, খালেদা বেগম, মাসুম প্রমুখ।

পুরনো খবর:

সুন্দরবন টেক্সটাইলে ধর্মঘট দ্বিতীয় দিনে
মজুরি বৃদ্ধির দাবিতে সুন্দরবন টেক্সটাইলে ধর্মঘট