২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নারী কনস্টেবলকে ছুরিকাঘাত করে ছিনতাই, আটক ৩

সিলেটে এক নারী কনস্টেবলকে ছুরিকাঘাত করে ছিনতাইয়ের সময় তিন যুবককে আটক করেছে পুলিশ।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2016, 04:31 PM

Updated : 12 Apr 2022, 02:35 AM

বুধবার ভোরে শহরের ক্বীনব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কোতোয়ালি থানার ওসি সুহেল আহমদ।

আহত কোতোয়ালি থানার কনস্টেবল শাপলা বেগমকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ওসি বলেন, ভোর ৬টার দিকে ডিউটি শেষে বাসায় ফিরছিলেন শাপলা । ক্বীনব্রিজের উত্তর পাশে তিন ছিনতাইকারী তার গতিরোধ করে।

“পরে ছুরিকাঘাত করে ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে পালানোর সময় তার চিৎকারে নগরীর সুরমা পয়েন্টের দায়িত্বরত পুলিশ সদস্যরা তিনজনকে আটক করে।”

এরা হলেন সুনামগঞ্জের জগন্নাথপুরের জগদীশপুর গ্রামের সাবু মিয়ার ছেলে শিপন আহমদ (২৪), কুমিল্লার চৌদ্দগ্রামের দেবপাড়া গ্রামের চিরমত আলীর ছেলে ফারুক আহমদ সাগর (২৮) ও মৌলভীবাজারের কুলাউড়ার আজফর আলীর ছেলে ইমন আহমদ (২৬)।