২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদক মামলায় স্ত্রীর যাবজ্জীবন, স্বামী খালাস

নারায়ণগঞ্জে মাদক মামলায় এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2016, 08:14 PM

Updated : 20 Aug 2022, 01:20 PM

সোমবার বিকালে নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সৈয়দ এনায়েত হোসেন আসামির উপস্থিতিতে এ রায় দেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী ওয়াজেদ আলী খোকন জানান।

দণ্ডপ্রাপ্ত নাসিমা বেগম (৩৮) নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দড়িকান্দি গ্রামের সুরুজ মিয়ার স্ত্রী।

একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও পাঁচ বছর কারাদণ্ড এবং আরেকটি ধারায়  পাঁচ বছর কারাদণ্ড, ৫০ হাজার জরিমানা অনাদায়ে আরো ছয় মাস কারাদণ্ড দিয়েছে আদালত।

অভিযোগ প্রমাণ না হওয়ায় সুরুজ মিয়াকে আদালত খালাস দিয়েছে বলে জানান পিপি।

মামলার নথির বরাত দিয়ে পিপি জানান, ২০১৪ সালের ৮ মে রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নারায়ণগঞ্জ কার্যালয়ের একটি দল সুরুজ মিয়ার বাড়িতে অভিযান চালায়। সেখান থেকে ৫০ গ্রাম হেরোইন এবং ৬০ ইয়াবাসহ নাসিমা বেগমকে গ্রেপ্তার করা হয়।

“পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নারায়ণগঞ্জ কার্যালয়ের পরিদর্শক নজরুল ইসলাম বাদী হয়ে নাসিমা ও তা সুরুজ মিয়াকে আসামি করে রূপগঞ্জ থানায় একটি মামলা করেন।”