২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘গোপন বৈঠক’ থেকে আটক আরএসও নেতাসহ ৩ জন রিমান্ডে

কক্সবাজারের টেকনাফে একটি বাড়িতে ‘গোপন বৈঠক’ করার সময় আটক রোহিঙ্গা সলিডারিটি অরগানাইজেশন (আরএসও) নেতাসহ তিনজনকে রিমান্ডে পাঠিয়েছে আদালত।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2016, 08:04 PM

Updated : 20 Aug 2022, 01:20 PM

সোমবার বিকালে টেকনাফ আদালতের বিচারক মো. তৌহিদুল ইসলাম এ আদেশ তাদের  সাত দিন করে রিমান্ড মঞ্জুর করেন বলে জানান সদর থানা পুলিশের ওসি মো. আব্দুল মজিদ।

এরা হলেন বাড়ির মালিক ছৈয়দ করিম, আরএসও নেতা ছালাউল ইসলাম ও টাঙ্গাইলের বাশাইল উপজেলার হাবাবিল পাড়ার মোহাম্মদ ইব্রাহিম।

শনিবার দুপুরে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর এলাকার ছৈয়দ করিমের বাড়িতে ‘গোপন বৈঠক’ চলাকালে পুলিশ ও বিজিবির অভিযানে সৌদি নাগরিক আবু সালেহ আল আহমেদ গাম্মীসহ চারজন আটক হন।

রোববার রাতে তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করে বিজিবি।

ওসি মজিদ বলেন, বিজিবির করা মামলায় পুলিশ ওই তিনজনকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে। শুনানি শেষে আদালত সাত দিন করে রিমান্ড মঞ্জুর করে।

রোহিঙ্গা সলিডারিটি অরগানাইজেশনের (আরএসও) নেতা ছালাউল ২০১৪ সালের নভেম্বরে চট্টগ্রামে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার এক পাকিস্তানিসহ পাঁচজনের মধ্যে ছিলেন। রামুতে বৌদ্ধ পল্লীতে হামলার ঘটনায় সম্পৃক্ততার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

আটক সৌদি নাগরিক আবু সালেহ আল আহমেদ গাম্মীকে বিজিবির টেকনাফ ব্যাটেলিয়ানের দপ্তরে রাখা হয়েছে।

পুরনো খবর:

টেকনাফে ‘গোপন বৈঠক’: ১১ জনের বিরদ্ধে মামলা
সৌদি নাগরিকের সঙ্গে ‘গোপন’ বৈঠকে সাংসদ বদিও: বিজিবি
টেকনাফে সৌদি নাগরিক ও আরএসও নেতাসহ আটক ৩