২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুর-দেওয়ানগঞ্জ ট্রেন চলাচল শুরু

লাইনে বন্যার পানি উঠে বন্ধ হয়ে যাওয়ার দিন তিন পর জামালপুর-দেওয়ানগঞ্জ ট্রেন চলাচল শুরু হয়েছে।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2016, 05:13 PM

Updated : 20 Aug 2022, 01:20 PM

পানি কমায় সোমবার বেলা সোয়া ২টা থেকে ট্রেন চলচল শুরু হয় বলে জানান জামালপুর জংশন রেল স্টেশন মাস্টার জহুরুল ইসলাম।

তিনি বলেন, জামালপুর-দেওয়ানগঞ্জ রেলপথের দুরমুঠ, ইসলামপুরসহ কয়েকটি স্থানে রেল লাইন বন্যার পানিতে ডুবে গেলে চলাচল ঝুঁকিপূর্ণ হওয়ায় শুক্রবার সন্ধ্যা থেকে এ ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়।

তবে লাইনে পানি থাকায় জামালপুর-সরিষাবাড়ি রুটে এখনও ট্রেন চলাচল শুরু হয়নি। শনিবার থেকে এ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।