২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরীকে হত্যার দায়ে সৎ মায়ের মৃত্যুদণ্ড  

গাজীপুরে এক বছর আগে এক কিশোরীকে কুপিয়ে হত্যার দায়ে সৎ মাকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।     

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2016, 03:52 PM

Updated : 11 Oct 2022, 08:33 PM

পুরনো খবর:

পিরোজপুরে আফিফা হত্যায় সৎ মায়ের যাবজ্জীবন

রোববার গাজীপুর দায়রা জজ আদালতের বিচারক এ কে এম এনামুল হক আসামির উপস্থিতিতে এ রায় দেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. হারিছ উদ্দিন আহম্মদ জানান।

রায়ে আসামিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

দণ্ডপ্রাপ্ত শাকিলা জাহান মরিয়ম ওরফে খুকি (৩১) টঙ্গীর এরশাদ নগর এলাকার ৩ নম্বর ব্লকের সফিউল আলম সাগরের দ্বিতীয় স্ত্রী।

মামলার বরাত দিয়ে হারিছ উদ্দিন জানান, সাগরের প্রথম স্ত্রী ফারজানা ইয়াছমিন স্বপ্নার মেয়ে সাদিয়া আলম জয়া (১৪) সৎ মা খুকির সংসারে থাকতেন। গত বছরের ১৩ জুন সাগর প্রাতভ্রমণে বের হলে ঘুমন্ত অবস্থায় জয়াকে চাপাতি ও ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেন খুকি।

“খবর পেয়ে জয়ার মা স্বপ্না সাগরের বাসায় গিয়ে বাথরুমে মেয়ের রক্তাক্ত লাশ দেখতে পান। এ ঘটনায় পরদিন স্বপ্না বাদী হয়ে খুকিকে আসামি করে টঙ্গী মডেল থানায় হত্যা মামলা করলে পুলিশ তাকে আটক করে।” 

তদন্তশেষে টঙ্গী থানার এসআই মো. আবুল খায়ের চলতি বছরের ২১ জুন খুকির বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন। এ মামলায় মোট সাতজনের সাক্ষ্য গ্রহণ করা হয় বলে হারিজ জানান।