গোবিন্দগঞ্জে ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ
গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রশাসনের লোক পরিচয়ে এক ব্যবসায়ীকে অপহরণ করা হয়েছে অভিযোগ তুলে তার সন্ধান চেয়েছে পরিবার।
শনিবার গাইবান্ধা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন ডিস ব্যবসায়ী চিনু মিয়ার স্ত্রী ময়না বেগম ।
লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ৬ জুলাই সকালে উপজেলার ছাতারপাড়া ইউনিয়ন ভূমি অফিসের সামনের চায়ের দোকানে বসে ছিলেন চিনু মিয়া। এ সময় ‘প্রশাসনের লোক’ পরিচয় দেওয়া ১০/১২ জন অস্ত্র ধরে তাকে হাতকড়া পরিয়ে নিয়ে যায়। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
এ নিয়ে থানায় সাধারণ ডায়েরি ও মুখ্য বিচারিক হাকিম আদালতে মামলা দায়ের করেও কোনো ফল পাওয়া যায়নি বলে জানান করে ময়না বেগম।
জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনসহ সংশ্লি¬ষ্ট আইন শৃংখলা বাহিনীর কাছে চিনু মিয়ার সন্ধান দাবি করেন তিনি।
