রামপাল বিদ্যুৎকেন্দ্র বাতিলের দাবিতে রাবিতে বিক্ষোভ
বাগেরহাটে রামপাল বিদ্যুৎকেন্দ্র চুক্তি বাতিলের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ সমাবেশ করেছে প্রগতিশীল ছাত্রজোট। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্ত্বরে তারা এ কর্মসূচি পালন করেন।
