২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে জেএমবি সন্দেহে বোমাসহ আটক ৩ 

দিনাজপুরে হাতবোমা ও ‘জঙ্গিবাদী’ বইসহ জেএমবির সদস্য সন্দেহে তিন যুবককে আটক করেছে পুলিশ।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2016, 02:03 PM

Updated : 20 Aug 2022, 01:19 PM

বৃহস্পতিবার গভীর রাতে শহরের রামনগর এলাকা থেকে তাদের ধাওয়া করে আটক করা হয় বলে কোতোয়ালি থানার ওসি রেদওয়ানুর রহিম জানিয়েছেন।

এরা হলেন- সাতক্ষীরার তালার ডাংগলিতা গ্রামের মনিরুজ্জামান (৩২), দিনাজপুরের চিরিরবন্দরের পলাশবাড়ি গ্রামের আসাদুজ্জামান (২৪) ও ঠাকুরগাঁও সদরের দানারহাট গ্রামের শাহিনুর ইসলাম (২২)।

ওসি রেদওয়ানুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত পৌনে ২টার দিকে টহল পুলিশের একটি দল রামনগর মদিনা মসজিদের পাশের সড়কে মোটরসাইকেল আরোহী তিন যুবককে থামতে সংকেত দেয়। তারা পালানোর চেষ্টা করলে ধাওয়া করে মোটরসাইকেলসহ আটক করা হয়।

“এসময় তাদের কাছে ১৯টি হাতবোমা, বারুদ ও বেশ কিছু জিহাদি বই পাওয়া যায়।”