২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আশুলিয়ায় শ্রমিককে হত্যাচেষ্টা, আটক ১

ঢাকার আশুলিয়ায় এক পোশাক শ্রমিককে মলদ্বারে হাওয়া দিয়ে হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় একজন আটক হয়েছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2016, 07:23 PM

Updated : 20 Aug 2022, 01:19 PM

আশুলিয়ার নিশ্চিন্তপুরে বুধবার সকালে এ ঘটনা ঘটে বলে জানান আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) আকবর আলী খান।

ঘটনার পর আহত নূর ইসলামকে (২৬) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় নূর ইসলামের সহকর্মী শাহজালালকে (২৭) আটক করেছে পুলিশ।

পরিদর্শক বলেন, বুধবার সকালে নিশ্চিন্তপুরে আইডিয়াস নামের একটি পোশাক কারখানায় কাজ করছিলেন নূর ইসলাম ও শাহজালাল।

“শাহাজালাল মেশিনে কাপড় পরিষ্কার করছিলেন। এ সময় দুষ্টুমি করতে গিয়ে মেশিনের নল দিয়ে নূর ইসলামের মলদ্বারে হাওয়া দিলে তার চিৎকারে আশপাশের লোকজন গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।”

এ ঘটনায় কারখানার প্রশাসনিক কর্মকর্তা খালিদ ইবনে মাওলা কারখানার কর্মী শাহাজালালকে আসামি করে মামলা দায়ের করেছেন বলে জানান পরিদর্শক।

আহত নূর ইসলাম সুস্থ হয়েছেন বলেও জানান পরিদর্শক।