মুন্নার বিরুদ্ধে জঙ্গি সংশ্লিষ্টতা পায়নি পুলিশ
জঙ্গি হিসেবে পোস্টারে স্থান পাওয়া সেই কামরুজ্জামান তুহিন ওরফে মুন্নার সঙ্গে জঙ্গি সংশ্লিষ্টতা পাওয়া যায়নি বলে জানিয়েছেন পুলিশ।
মুন্নার সঙ্গে জঙ্গি সংশ্লিষ্টতা পাওয়া যায়নি বলে মঙ্গলবার বিকালে যশোর কোতোয়ালি থানার ওসি মো. ইলিয়াস হোসেন জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঢাকায় যে প্রতিষ্ঠানে মুন্না কাজ করতেন সেখানে তদন্ত শেষে পুলিশ যশোরে প্রতিবেদন পাঠিয়েছে। এতে মুন্নার বিরুদ্ধে জঙ্গি-সংশ্লিষ্টতার কোনো প্রমাণ মেলেনি।”
কামরুজ্জামান তুহিন ওরফে মুন্না
দুই বছর আগে ‘রাগ করে বাড়ি’ ছেড়ে ঢাকার এক প্লাস্টিক কারখানায় চাকরিরত মুন্না সোমবার বাড়ি ফিরে আসে পরে থানায় হাজির হন।
এ ঘটনার পর তার পরিবার দাবি করে প্রমাণ না থাকার পরও পুলিশ মুন্নাকে জঙ্গি বানিয়ে পোস্টারে ছবি দিয়েছে।
তবে পুলিশ দাবি করেছিল, পরিবারের পক্ষ থেকে ‘জঙ্গি’ হিসেবে নিশ্চিত করার পরই তারা পোস্টারে তার ছবি ছাপায়।
