২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রেনের ধাক্কায় নদীতে পড়ে যুবক নিখোঁজ

গাইবান্ধার সাঘাটা উপজেলায় ট্রেনের ধাক্কায় নদীতে পড়ে এক যুবক নিখোঁজ হয়েছেন।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2016, 05:42 PM

Updated : 20 Aug 2022, 01:17 PM

মঙ্গলবার উপজেলার সন্ন্যাসদহ রেল ব্রিজে সান্তাহারগামী দোলনচাঁপা ট্রেনের ধাক্কায় তিনি নদীতে পড়ে যান বলে বোনারপাড়া রেলওয়ে থানার ওসি মো. আতাউর রহমান জানান।

নিখোঁজ আপেল মিয়া (২৬) উপজেলার পদুমশহর ইউনিয়নের টেপা পদুমশহর (স্কুলের বাজার) গ্রামের সাদা মিয়ার ছেলে।

ওসি বলেন, দুপুরে আপেল মিয়া পায়ে হেঁটে সন্ন্যাসদহ বিজ্র পার হচ্ছিলেন। এ সময় দোলনচাঁপা ট্রেনটি তাকে ধাক্কা দিলে নিচে আলাই নদীতে পড়ে যান তিনি।

“খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাকে উদ্ধারে চেষ্টা চালাচ্ছে।”