২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় বিএনপির হরতালে সাড়া নেই

অর্থ পাচারের মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কারাদণ্ডের প্রতিবাদে বগুড়ায় ডাকা হরতালে কোনো সাড়া মেলেনি।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2016, 01:15 PM

Updated : 12 Apr 2022, 02:31 AM

সোমবার অর্ধদিবস হরতাল চলাকালে অন্যান্য দিনের মতো রিকশা, অটোরিকশা, প্রাইভেট কার, মোটরসাইকেল শহরের মধ্যে চলাচল করতে দেখা গেছে। দূরপাল্লার যানবাহনও চলাচল করেছে।

শহরে বিপণীবিতান ও দোকানপাট খোলা ছিল। অফিস আদালত, স্কুল, কলেজ, যথারীতি চলেছে।

এছাড়া কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

সরেজমিনে শহরের হাড্ডিপট্টি আন্তঃজেলা বাস টার্মিনালে দেখা গেছে সেখান থেকে যথারীতি প্রতিটি উপজেলা ও আশপাশের জেলায় বাস যাতায়াত স্বাভাবিক রয়েছে। কেন্দ্রীয় বাস টার্মিনাল চারমাথা এলাকা থেকেও বাস চলাচল স্বাভাবিক ছিল। ঢাকা কোচ স্ট্যান্ড ঠনঠনিয়া থেকে ঢাকাসহ দূরপাল্লার কোচ চলাচল করতে দেখা গেছে। ট্রেন চলাচলও ছিল স্বাভাবিক।

রোববার বগুড়া জেলা বিএনপি এক জরুরি সভায় জেলায় আধাবেলা হরতাল ডাকে।

সোমবার বেলা ১০টার দিকে জেলা বিএনপি কার্যালয়ের সামনে জেলা সভাপতি ভিপি সাইফুল ইসলাম সংক্ষিপ্ত সমাবেশে হরতাল সফল করার আহ্বান জানান।  

পুরনো খবর:

বগুড়ায় সোমবার বিএনপির হরতাল