২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে ৮ ছাত্রলীগ নেতা বহিষ্কার

কারারক্ষীদের সঙ্গে সংঘর্ষে জড়ানোর ঘটনায় সিলেট জেলা ছাত্রলীগের আট নেতাকে সাময়িক বহিস্কার করা হয়েছে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2016, 10:08 PM

Updated : 20 Aug 2022, 01:15 PM

শুক্রবার বিকালে বহিস্কারের বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন।

বহিস্কৃতরা হলেন- সিলেট জেলা ছাত্রলীগের স্থগিত কমিটির সহ-সভাপতি হোসাইন আহমদ চৌধুরী, শিক্ষা ও পাঠচক্র সম্পাদক মওদুদ আহমদ আকাশ, উপ-গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক ফাইয়াজ আহমদ জামিল, সহ-সম্পাদক মাসুম আহমদ মাহি, সরকারি কলেজ ছাত্রলীগ নেতা রুহেল আহমদ, এমসি কলেজ ছাত্রলীগ নেতা দেলওয়ার হোসেন, ছাত্রলীগ নেতা ছয়েফ আহমদ (বালুচর) ও এমসি কলেজ ছাত্রলীগ নেতা সৌরভ দাস।

বহিস্কৃত সবাই সিলেট জেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হিরণ মাহমুদ নিপুর পক্ষের।

বৃহস্পতিবার বিকালে হিরণ মাহমুদ নিপুর কারামুক্তিতে বিলম্ব হওয়া নিয়ে ছাত্রলীগ নেতাকর্মীরা কারারক্ষীদের সঙ্গে সংঘর্ষে জড়ান। এসময় অন্তত ২০ জন আহত হন।

এ ঘটনায় রাতে সিলেট কেন্দ্রীয় কারাগারের জেলার মাসুদ পারভেজ বাদী হয়ে অজ্ঞাতনামা ৫০-৬০ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন।