২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আশুলিয়ায় ডাকাতি, টাকা-স্বর্ণালংকার লুট

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি বাড়িতে ডাকাতি হয়েছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2016, 09:36 PM

Updated : 20 Aug 2022, 01:15 PM

ঢাকার আশুলিয়ায় একটি বাড়িতে ডাকাতি হয়েছে।

শুক্রবার রাত ৮টার দিকে জামগড়া এলাকায় হযরত আলীর ছয় তলা বাড়ির তৃতীয় তলায় এই ঘটনা ঘটে।

ডাকাতরা হযরত আলীর ফ্ল্যাট থেকে নগদ টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুট করেছে। তবে কেউ আহত হয়নি।  

বাড়িটির মালিক হযরত আলীর স্ত্রী মনু বেগম বলেন, অজ্ঞাত পরিচয় চার যুবক সাগর নামে এক ব্যক্তিকে খুঁজতে তাদের ফ্ল্যাটে প্রবেশ করে। এর পরপরই আরও চার যুবক এসে অস্ত্রের মুখে বাসায় থাকা সকলকে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে।

“পরে আলমারিতে থাকা নগদ ৬০ হাজার টাকা, পাঁচ ভরি স্বর্ণালংকার, একটি ল্যাপটপসহ মূল্যবান মালামাল লুট করে পালিয়ে যায় ডাকাতরা।”

মনু বেগম বলেন, পরে তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে এবং আশুলিয়া থানায় খবর দেয়।

আশুলিয়া থানার ওসি মহসিনুল কাদির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি।

এই ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।