২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইগাতীতে খাল থেকে কিশোরীর লাশ উদ্ধার

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় খাল থেকে এক কিশোরীর লাশ উদ্ধার করা হয়েছে, যাকে হত্যার আগে ধর্ষণ করা হয়েছে বলে ধারণা পুলিশের।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2016, 07:40 PM

Updated : 20 Aug 2022, 01:15 PM

বৃহস্পতিবার উপজেলার পশ্চিম বাকাকুড়া শিলঝোড়া খাল থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে জানান ঝিনাইগাতী থানার ওসি মিজানুর রহমান।

নিহত বিনা (১৫) বাকাকুড়া নয়াপাড়া গ্রামের মফিজল হকের মেয়ে।

পরিবারের বরাত দিয়ে ওসি বলেন, মঙ্গলবার সন্ধ্যা থেকে বিনাকে খুঁজে পাওয়া  যাচ্ছিল না। বৃহস্পতিবার সকালে বাকাকুড়া শিলঝোঁড়া খালে তার লাশ পাওয়া যায়।

“তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে ধর্ষণের পর হত্যা করে লাশ খালে ফেলে দেওয়া হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”

তিনি আরও বলেন, “একই গ্রামের আমান  (১৮) নামে এক যুবকের সঙ্গে বিনার প্রেমের সম্পর্ক ছিল। মঙ্গলবার আমান ও তার বন্ধুদের সঙ্গে দেখা গেছে তাকে।”

এ ঘটনায় জড়িত সন্দেহে হারুন-উর রশিদ নামে একজনকে আটক করে পুলিশ থানায় এনে জিজ্ঞাসাবাদ করছে বলেও জানান ওসি।