খুলনায় ২ শিবির নেতা আটক, বোমা উদ্ধার
খুলনায় ইসলামী ছাত্র শিবিরের দুই নেতাকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে জিহাদি বই ও হাতবোমা উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
সোমবার নগরীর দৌলতপুরের কালীবাড়ির সামনের রাস্তা থেকে তাদের আটক করা হয় বলে দৌলতপুর থানার পরিদর্শক (তদন্ত) বকুল কুমার ঘোষ জানান।
আটকরা হলেন খুলনা মহানগর ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক ইমরান খালিদ ও মানবসম্পদ উন্নয়ন সম্পাদক আবু বকর সিদ্দিক।
“তাদের কাছ থেকে তিনটি হাতবোমা ও বেশ কিছু জিহাদি বই উদ্ধার করা হয়েছে।”
