২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আখাউড়ায় কথিত বন্দুকযুদ্ধে ‘ডাকাত’ নিহত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক ‘ডাকাত’ মারা গেছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2016, 08:50 AM

Updated : 20 Aug 2022, 01:14 PM

সোমবার ভোর পৌনে ৪টার দিকে উপজেলার টানমান্দাইল এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান আখাউড়া থানার ওসি মোশাররফ হোসেন তরফদার।

নিহত সাইফুল ইসলাম (২৮) উপজেলার মোগড়া ইউনিয়নের জাঙ্গাল গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে।

ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভোরে টানমান্দাইল লোহার ব্রিজের সামনে একদল সশস্ত্র ডাকাত ডাকাতির জন্য প্রস্তুত হচ্ছিল।

“পুলিশ ঘটনাস্থলে গেলে ডাকাতরা গুলি করে। পুলিশ আত্মরক্ষায় পাল্টা গুলি করলে ঘটনাস্থলেই ডাকত সাইফুল মারা যান। অন্য ডাকাতরা পালিয়ে গেছে।”

এ সময় ঘটনাস্থল থেকে একটি পাইপগান, চাপাতি, ছোরা ও রামদা উদ্ধার করা হয়েছে বলে ওসি জানান।

তিনি বলেন, এ ঘটনায় দুই পুলিশ কনস্টেবল আহত হয়েছেন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।