২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে সেবায়েত ও চিকিৎসক হত্যায় ২ শিবির নেতার জবানবন্দি

ঝিনাইদহে সেবায়েত ও হোমিও চিকিৎসক হত্যায় দুই শিবির নেতা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2016, 09:59 PM

Updated : 11 Oct 2022, 08:30 PM

পুরনো খবর:

ঝিনাইদহে ফের হিন্দু সেবায়েত হত্যা
ঝিনাইদহের সেবায়েত হত্যার চাক্ষুস সাক্ষী আছে: স্বরাষ্ট্রমন্ত্রী
মা জানেন না শ্যামানন্দ নিহত

এরা হলেন- ঝিনাইদহ সদরের (দক্ষিণ) শিবিরের সাবেক সভাপতি শাহীন আলম ওরফে শাহীন ও কালীগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ড শিবিরের সেক্রেটারি সবুজ খান।  

রোববার বিকাল ঝিনাইদহের অতিরিক্ত প্রধান বিচারিক হাকিম ফাহমিদা জাহাঙ্গীর ও জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. আলমগীর কবির পৃথকভাবে তাদের জবানবন্দি গ্রহণ করেন।

রাতে ঝিনাইদহ পুলিশ সুপার আলতাফ হোসেন এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।

এসপি বলেন, শনিবার রাতে শৈলকুপার শেখপাড়া থেকে শাহীনকে ও কালীগঞ্জ থেকে সবুজ খানকে আটক করা হয়।

“শিবিরের কেন্দ্রীয় নেতাদের নির্দেশে সেবায়েত শ্যামানন্দ দাস ও হোমিও চিকিৎসক আব্দুর রাজ্জাকে হত্যা করেছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে আটকরা।”

গত ০১ জুলাই সদর উপজেলার উত্তর কাষ্ঠসাগরা গ্রামের শ্রীশ্রী রাধামদন গোপাল বিগ্রহের (মঠ) সেবায়েত শ্যামানন্দ দাস (৫০) ও ১৫ মার্চ কালীগঞ্জের হোমিও চিকিৎসক আব্দুর রাজ্জাককে কুপিয়ে হত্যা করা হয়।