২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে আটক ২৯

নাশকতার আশঙ্কায় রাজশাহীতে পাঁচ প্যারামেডিকেল ছাত্রসহ ২৯ জনকে আটক করেছে পুলিশ।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2016, 04:46 PM

Updated : 20 Aug 2022, 01:13 PM

শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত মহানগরীর বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয় বলে মহানগর পুলিশের মুখপাত্র ও সহকারী কমিশনার (এসি) ইফতে খায়ের আলম জানান।

আটককৃতদের মধ্যে দুর্গাপুর উপজেলার আড়ইল গ্রামের সাব্বির আহম্মেদ (১৮), গোদাগাড়ী উপজেলার বালিকাপাড়া গ্রামের এহসান উল্লাহ বিপ্লব (১৮), সৈয়দপুর গ্রামের রুবেল আলী (১৮), নোয়াখালীর নুর করিম (১৮) ও চাঁদপুরের রিয়াজুর রহমান (১৮) রাজশাহীতে প্যারামেডিকেলে পড়াশোনা করেন।  

বাকিদের মধ্যে ১৫ জন গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি, তিনজন মাদক ব্যবসায়ী এবং ছয়জন মাদকসেবী রয়েছেন বলে পুলিশ বলছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এসি ইফতে খায়ের বলেন, জামায়াত-শিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে বিভিন্ন নাশকতার পরিকল্পনা করলে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ডিঙ্গাডোবা ব্যাংক কলোনির ১০১ নম্বর বাসা থেকে পাঁচ প্যারামেডিকেল ছাত্রকে আটক করা হয়।

তাদের কাছ থেকে বেশ কিছু জামায়াত-শিবিরের বই, লিফলেট ও ক্যালেন্ডার উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।

এছাড়া বোয়ালিয়া মডেল থানা পুলিশ নয়জনকে, রাজপাড়া থানা ১২ জনকে, শাহমখদুম থানা এক জনকে এবং গোয়েন্দা পুলিশ দুই জনকে আটক করে বলে জানান তিনি।