২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গোপসাগরে ‘জলদস্যুর’ গুলিতে জেলে নিহত

বঙ্গোপসাগরে সন্দেহভাজন জলদস্যুদের গুলিতে এক জেলে নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অন্তত পাঁচ জেলে।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2016, 04:34 PM

Updated : 20 Aug 2022, 01:13 PM

রোববার ভোরে মনপুরা ও নোয়াখালীর হাতিয়ার সীমান্তবর্তী এলাকায় এ ঘটনা ঘটে বলে মনপুরা থানার ওসি শাহিন খান জানান।

নিহত মহসিন (২৫) মনপুরার বাসিন্দা। আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে না পারলেও  তাদের বাড়িও মনপুরা এলাকায় বলে পুলিশ জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি বলেন, মনপুরার বশির মাঝির ট্রলার নিয়ে মহসিনসহ একদল জেলে ভোরের দিকে গভীর বঙ্গোপসাগরে মাছ শিকার করছিলেন। এ সময় একদল ‘জলদস্যু’ তাদের ট্রলারে হামলা চালিয়ে গুলি করলে মহসিনের মৃত্যু হয়।

“দস্যুরা ট্রলারের সব মালামাল লুট ও ইঞ্জিন খুলে নিয়ে গেছে। ফলে ট্রলারটি এখন বঙ্গোপসাগরে ভাসছে।”

খবর পেয়ে ট্রলারের মালিক জেলেদের উদ্ধার করতে মনপুরা থেকে লোকজনসহ অন্য ট্রলার পাঠিয়েছে বলে জানান তিনি।