২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘সেফাসিয়াস হর্ন’ নিয়ে জামালপুরের হাসপাতালে এক ব্যক্তি

মাথায় শিং সদৃশ একটি পিণ্ড নিয়ে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন শতবর্ষী এক বৃদ্ধ।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2016, 01:05 AM

Updated : 20 Aug 2022, 01:13 PM

আয়াত আলী শেখ নামের ওই ব্যক্তি জামালপুর শহরের লাঙ্গলজোড়ার বাসিন্দা।

জামালপুর জেনারেল হাসপাতালের চিকিৎসক নূর-এ আলম শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আয়াত আলী শেখের মাথায় লম্বা পিণ্ডটি শিংয়ের মতোই। এই রোগের নাম সেফাসিয়াস হর্ন।

 “এ নিয়ে আতঙ্কিত হওয়ার কারণ নেই। তা সারাতে অস্ত্রোপচারের প্রস্তুতি নেওয়া হচ্ছে।”

আয়াতের স্বজনরা জানান, এক বছর আগে আয়াতের মাথায় ফোঁড়ার মতো লম্বা আকৃতির একটা কিছু বের হয়। পরে তা শিংয়ের মতো আকৃতি নিয়ে ৬ ইঞ্চি লম্বা হয়।

এরপর আয়াতের মাথায় ব্যথা হতে থাকে। এজন্য গত বৃহস্পতিবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

এ বছরের প্রথম দিকে ত্বকে ভাইরাসের সংক্রমণে হাত-পায়ে গাছের শাখা-প্রশাখার মতো আঁচিল নিয়ে ঢাকা মেডিকলে কলেজ হাসপাতলে চিকিৎসা নিচ্ছেন খুলনার আবুল বাজানদার (২৫)। এরপর থেকে তিনি ‘বৃক্ষ মানব’ হিসেবে পরিচিতি পান।