টেকনাফে জিপচাপায় স্কুলছাত্রী নিহত
কক্সবাজারের টেকনাফে জিপ চাপায় (চান্দের গাড়ি) এক স্কুল ছাত্রী নিহত হয়েছে।
শনিবার বেলা ১২টার দিকে উপজেলার লেঙ্গুর বিল সড়কের ইসলামাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান টেকনাফ থানার ওসি মো. আব্দুল মজিদ।
নিহত তসলিমা বেগম (৯) একই এলাকার জাফর আলমের মেয়ে। সে টেকনাফ বার্মিজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি মজিদ বলেন, তসলিমাসহ তিন ছাত্রী রিকশায় করে স্কুলে যাচ্ছিল। পথে টেকনাফ থেকে শামলাপুরগামী একটি জিপ তাদের রিকশায় ধাক্কা দেয়।
“এতে তসলিমা ছিটকে পড়ে গেলে জিপটি তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”
