২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটে নাশকতা মামলায় ইমাম গ্রেপ্তার

জয়পুরহাট সদরে নাশকতা মামলার আসামি এক মসজিদের ইমামকে পুলিশ গ্রেপ্তার করেছে।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2016, 11:22 PM

Updated : 20 Aug 2022, 01:12 PM

শুক্রবার সন্ধ্যায় মওলানা কামরুজ্জামানকে উপজেলার হালট্টি গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়।

তিনি উপজেলার তুলাট গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে এবং শহরের মন্ডলপাড়া জামে মসজিদের ইমাম।

জয়পুরহাট সদর থানার ওসি ফরিদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কামরুজ্জামান নাশকতা মামলার তালিকাভুক্ত আসামি। গত বিএনপি-জামায়াত জোটের টানা হরতাল অবরোধ চলাকালে জেলায় যেসব নাশকতা হয়, কামরুজ্জামান ওই মামলাগুলোর এজাহারনামীয় আসামি। দীর্ঘদিন যাবৎ তিনি পলাতক ছিলেন।

গোপন সংবাদে পেয়ে পুলিশ ওই গ্রামে অভিযান চালায় বলে জানান ওসি।