২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কাশিমপুর কারাগারে কয়েদির মৃত্যু

গাজীপুরের কাশিমপুর কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2016, 03:12 PM

Updated : 20 Aug 2022, 01:12 PM

কাশিমপুর কারাগারের পার্ট-২ এর জেলার মো. নাশির আহমেদ জানান, বুধবার সকাল পৌনে ১০ দিকে তার মৃত্যু হয়।

মৃত কামাল পাশা (৪৫) টাঙ্গাইলের কালিহাতি থানার জাফরাযান এলাকার লিয়াকত আলীর ছেলে। তিনি ঢাকার মোহাম্মদপুর থানার তালিকাভুক্ত সন্ত্রাসী।

তার বিরুদ্ধে হত্যাসহ ছয়টি মামলা রয়েছে। এর মধ্যে ১৯৯৭ সালে রমনা ও তেজগাঁও থানায় দায়ের দুটি এবং ২০০০ সালে মোহাম্মদপুর থানায় দায়ের একটি মামলায় কামাল যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত বলে জানান নাশির আহমেদ।

তিনি বলেন, সকাল পৌনে  ৯টার দিকে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন কামাল পাশা। এ অবস্থায় তাকে কারা হাসপাতালে পাঠানো হয়।

“পরে অবস্থার অবনতি হলে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।”

ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ২০০৫ সালের ২৬ অগাস্ট তাকে কাশিমপুর কারাগারে স্থানান্তরিত করা হয় বলে জানান এ কারা কর্মকর্তা।