২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে শিবিরের ৫ নেতা গ্রেপ্তার

দিনাজপুরে নাশকতার পরিকল্পনার অভিযোগে ইসলামী ছাত্র শিবিরের চার নেতাসহ পাঁচজনকে ‘উগ্র মতবাদের বই’ ও হাতবোমাসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2016, 05:14 PM

Updated : 20 Aug 2022, 01:11 PM

মঙ্গলবার ভোরে শহরের রামনগর জামাইপাড়া এলাকার একটি বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে দিনাজপুর কোতোয়ালি থানার ওসি রেদওয়ানুর রহিম জানান।

এরা হলেন দিনাজপুর উত্তর জেলা ছাত্র শিবিরের সভাপতি আব্দুল্লাহ সরকার (২৫), প্রচার সম্পাদক বিপ্লব হোসেন (২০), বীরগঞ্জ উপজেলা সভাপতি হামিদুর রহমান (২৪), বিরামপুর উপজেলা শিবিরের দপ্তর সম্পাদক তারেক আবেদীন (১৯) এবং জেলা শিবিরের সদস্য আমিন হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি বলেন, শিবিরের নেতা-কর্মীরা নাশকতার পরিকল্পনা করছে এমন সংবাদ পেয়ে ভোরে সেখানে অভিযান চালিয়ে  শিবিরের পাঁচ নেতাকে আটক করা হয়।

“পরে ওই বাড়িতে তল্লাশি চালিয়ে ২১টি হাতবোমা, দুটি কম্পিউটার, একটি মনিটর ও ছাত্রশিবিরের সাংগঠনিকসহ বিভিন্ন জিহাদি বই জব্দ করা হয়।”

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে।