২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে পুড়ল ১৪ দোকান

নোয়াখালীর সোনাপুর পৌর বাজারে আগুন লেগে ১৪টি দোকান পুড়ে গেছে।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2016, 01:10 PM

Updated : 20 Aug 2022, 01:11 PM

মাইজদী ফায়ার সার্ভিসের কর্মী নূর নবী জানান, সোমবার ভোরের দিকে এ অগ্নিকাণ্ডে ১৪টি দোকান সম্পূর্ণ ও ছয়টি দোকান আংশিক পুড়ে যায়।

খবর পেয়ে তাদের একটি ইউনিট গিয়ে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নূর নবী বলেন, বৈদ্যুতিক গোলযোগের কারণে ঢাকা স্টোর নামের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে তারা ধারণা করছেন।

এ ঘটনায় হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণও তাৎক্ষণিকভাবে নিরূপণ করতে পারেননি ফায়ার সার্ভিস কর্মীরা।

অবশ্য সোনাপুর পৌর বাজার কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ জামাল নাছের লিটনের দাবি, এই অগ্নিকাণ্ডে অন্তত দুই কোটি টাকার ক্ষতি হয়েছে।