২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় কারাগারে হাতবোমার বিস্ফোরণ

খুলনা জেলা কারাগারে হাতবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2016, 11:02 PM

Updated : 20 Aug 2022, 01:10 PM

শনিবার রাত ৮টার দিকে কারাগারের মধ্যে হাতবোমটির বিস্ফোরণ ঘটলেও এতে কেউ হতাহত হয়নি বলে খুলনা সদর থানার ওসি মো. শফিকুল ইসলাম জানিয়েছেন।

খুলনা জেলা কারাগার শহরের দক্ষিণ পূর্ব দিকে ভৈরব নদীর তীরে অবস্থিত ।

কারা তত্ত্বাবধায়ক কামরুল ইসলাম বলেন, দুর্বৃত্তদের ছোড়া একটি হাতবোমা কারাগারের প্রধান ফটকের ভেতরে একটি গাছের সামনে বিস্ফোরিত হয়। এতে কেউ হতাহত না হলেও কারা অভ্যন্তরে কিছুটা আতঙ্কের সৃষ্টি হয়।

এর আগে গত ১৫ মে এই কারাগারের পাশে জেল সুপারের সরকারি বাসভবনের সামনে একটি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়।

পুরনো খবর:

খুলনা কারাগারের পাশে বোমা বিস্ফোরণ