২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনা কারাগারের পাশে বোমা বিস্ফোরণ

খুলনা কারাগারের পাশে জেল সুপারের সরকারি বাসভবনের সামনে একটি হাতবোমার বিস্ফোরণ হয়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2016, 12:23 AM

Updated : 20 Aug 2022, 12:44 PM

রোববার রাত ১০টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানান খুলনা সদর থানার ওসি মো. শফিকুল ইসলাম।

ওসি বলেন, নগরীর খুলনা জেলা কারাগারের পাশে জেল সুপার কামরুল ইসলামের সরকারি বাসভবনের সামনে কে বা কারা একটি বোমা বিস্ফোরণ ঘটায়।

বিস্ফোরণের ঘটনায় কেউ হতাহত হয়নি উল্লেখ করে তিনি বলেন, “ঘটনার পরপরই দুস্কৃতকারীদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।”