২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদে পরিবার ও বন্ধুদের সঙ্গে ক্রিকেটার রুবেল

বাগেরহাটের সন্তান ক্রিকেটার রুবেল হোসেন গ্রামের বাড়িতে পরিবারের সদস্য ও বন্ধু-শুভানুধ্যায়ীদের সঙ্গে ঈদ করছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2016, 06:03 PM

Updated : 20 Aug 2022, 01:09 PM

বৃহস্পতিবার সকালে নিজ এলাকা বাগেরহাট শহরের পূর্ব বাসাবাটি দড়াটানা জামে মসজিদে তিন ভাই ও বাবার সঙ্গে ঈদের নামাজ আদায় করেন তিনি।

দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঈদের দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি পরিবারের সদস্যদের সময় দেবেন। এরপর ছেলেবেলার বন্ধু, জ্যেষ্ঠ খেলোয়াড় ও শুভানুধ্যায়ীদের সঙ্গে আড্ডা দেবেন।

“ঈদের দিন বাড়ির সবার সঙ্গে সময় কাটানোর মজাই আলাদা। তার সঙ্গে যদি ছেলেবেলার বন্ধুরা যোগ হয় তাহলে তো কথাই নেই। ছুটিতে দারুণ সময় পার করছি।”

প্রায় ছয় মাস ধরে ইনজুরির কারণে দলের বাইরে থাকার কথা জানিয়ে তিনি বলেন, “সামনে বাংলাদেশ দলের সঙ্গে ইংল্যান্ড সিরিজ অনুষ্ঠিত হবে। ওই খেলায় আমাকে ভালো খেলতে হবে। এটি আমার জন্য বড় চ্যালেঞ্জ।”

ভালো খেলতে না পারলে দলে জায়গা পাওয়া কঠিন হবে। তা ইংল্যান্ডের সঙ্গে নিজের সর্বোচ্চটা উজাড় করে দেবেন। ঈদের ছুটি কাটিয়ে ঢাকায় ফিরে অনুশীলনে যোগ দেবেন বলে জানান তিনি।