ছেলে কোলে ঈদ জামাতে মাশরাফি
ছেলে সাহিলকে সঙ্গে নিয়ে নড়াইলে নিজের এলাকায় ঈদের নামাজে অংশ নিয়েছেন মাশরাফি বিন মুর্তজা।
বৃহস্পতিবার সকাল ৮টায় নড়াইলের পৌর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে নামাজ পড়েন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক।
নামাজ শেষে আত্মীয়-স্বজন ও ভক্তদের সঙ্গে কুশল বিনিয়ম করেন ‘নড়াইল এক্সপ্রেস’; সাংবাদিকদের মাধ্যমে দেশবাসীকে জানান ঈদের শুভেচ্ছা।
জেলা প্রশাসক মো. হেলাল মাহমুদ শরীফ, দুর্নীতি দমন কমিশনের কমিশনার এ এফ এম আমিনুল ইসলামসহ জেলা প্রশাসনের কর্মকর্তারাও পৌর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে নামাজ পড়েন।
নামাজে ইমামতি করেন নড়াইল কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আশরাফ আলী; নামাজ শেষে মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।
