২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় যুবককে গলা কেটে হত্যা

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2016, 05:44 PM

Updated : 20 Aug 2022, 01:08 PM

সোমবার চাঁদপুর ইউনিয়নের মিরপুর গ্রামের একটি মাঠে আব্দুল হান্নানের (৩৫) লাশ পাওয়া যায় বলে পুলিশ সুপার প্রলয় চিসিম জানান।

হান্নান ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বোয়ালিয়া গ্রামের রহমত আলীর ছেলে।

চাঁদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম তোতা বলেন, হান্নান এলাকার একজন চিহ্নিত চোর ছিল। সকালে স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

“চুরির টাকা ভাগ বাটোয়ারার বিরোধে তাকে রাতের কোনো এক সময়ে হত্যা করে লাশ ফেলে গিয়েছে বলে ধারণা করা হচ্ছে।”    

হত্যাকাণ্ডের ঘটনা তদন্ত করা হচ্ছে বলে জানান পুলিশ সুপার।