২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় নিখোঁজ ব্যবসায়ী উদ্ধার রাজবাড়ীতে

‘পাঁচ লাখ’ টাকাসহ নিখোঁজ হওয়ার একদিন পর মাগুরা শহরের এক ব্যবসায়ীকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে রাজবাড়ীতে।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2016, 12:35 PM

Updated : 20 Aug 2022, 01:06 PM

বুধবার ভোরে রাজবাড়ীর কোমরপুর থেকে আশুতোষ বিশ্বাসকে উদ্ধারের পর মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয় বলে জানান তার স্ত্রী বীথি মণ্ডল।

আশুতোষ মাগুরা শহরের নতুন বাজারের অনন্যা ট্রেডার্সের মালিক।

সদর থানার ওসি এ কে এম আজমল হুদা জানান, মঙ্গলবার দুপুরে ব্যাংকে টাকা জমা দিতে গিয়ে নিখোঁজ হন বলে। এই ঘটনায় রাতেই তার স্ত্রী বীথি মণ্ডল থানায় একটি জিডি করেছেন।

বীথি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ব্র্যাক ব্যাংকে জমা দেওয়ার জন্য পাঁচ লাখ টাকা নিয়ে মঙ্গলবার দুপুরে দোকান থেকে বের হয়ে নিখোঁজ হন আশুতোষ।

“তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। পরে ব্যাংকে খোঁজ নিয়ে জানা যায় তিনি টাকা জমা দিতে যাননি।”

বীথি বলেন, বুধবার ভোরে রাজবাড়ীর কোমরপুর থেকে এক ব্যক্তি আশুতোষের ফোন থেকে বলেন, আশুতোষ একটি রাস্তার পাশে অচেতন অবস্থায় পড়ে আছে। এরপর সেখানে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

“আশুতোষের সঙ্গে থাকা পাঁচ লাখ টাকা নিয়ে গেলেও তার মোবাইল ফোনটি নেয়নি।”

হাসপাতালের ব্রাদার খায়রুল ইসলাম জানান, আশুতোষকে অজ্ঞান অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুরনো খবর:

মাগুরায় ‘৫ লাখ টাকাসহ’ ব্যবসায়ী নিখোঁজ